চাঁদপুর লঞ্চঘাটে ৩ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার
মোঃ জাবেদ হোসেনঃচাঁদপুর সদর নৌ থানা পুলিশের বিশেষ অভিযানে ৩ কেজি গাঁজাসহ মোঃ রুবেল বেপারী (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর ২০২৬) দুপুর ১২টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর লঞ্চঘাটে এ অভিযান পরিচালনা করা হয়। এসআই সুফল চন্দ্র সিংহের নেতৃত্বে নৌ থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তার কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধারসহ তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মোঃ রুবেল বেপারী পটুয়াখালী সদর থানাধীন মিঠাপুর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মোঃ আজাহার বেপারী এবং মাতার নাম মোসাঃ রানী বেগম।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি জানিয়েছেন, তিনি কুমিল্লা বাসস্ট্যান্ড থেকে গাঁজা সংগ্রহ করে পটুয়াখালী সদরে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে বহন করছিলেন।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে চাঁদপুর সদর নৌ থানা পুলিশ।
সূত্র: অফিসার ইনচার্জ, চাঁদপুর সদর নৌ থানা, চাঁদপুর অঞ্চল।

