গাইবান্ধায় সাদুল্লাপুরে ২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার-১..

মো: মাইদুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আব্দুর রশিদ (৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ১টা ৪০ মিনিটে উপজেলার ১০ নম্বর কামারপাড়া ইউনিয়নের হাট বামুনি গ্রামে অভিযান চালায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে আব্দুর রশিদের বসতবাড়ি থেকে ২ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মেহেদী হাসান রাহুল (৩৫) নামে আরেকজনের সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় ২৪ নভেম্বর সাদুল্লাপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *