পিরোজপুরে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিলে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন
মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, পিরোজপুর:
পিরোজপুরে যথাযোগ্য মর্যাদা, উৎসাহ-উদ্দীপনা ও নানা আয়োজনের মধ্য দিয়ে সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদ, পিরোজপুর জেলা শাখা।শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টায় পিরোজপুর সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এর আগে শহরের টাউন ক্লাব প্রাঙ্গণ থেকে বাদ্যযন্ত্রের তালে তালে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহমুদুর রহমান মামুন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাকির হোসেন হাওলাদার, জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, জেলা বিএনপির সাবেক সদস্যসচিব ও দি পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও শহর সমাজসেবা সমন্বয় পরিষদের সভাপতি শেখ রিয়াজ উদ্দিন রানা এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সিনিয়র সাংবাদিক মনিরুজ্জামান নাসিম আলী।অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদ, পিরোজপুর জেলা শাখার সভাপতি সার্জেন্ট (অব.) মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা সঞ্চালনা করেন পরিষদের সাংগঠনিক সম্পাদক সার্জেন্ট (অব.) আব্দুল আউয়াল।অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পরিষদের সাধারণ সম্পাদক সার্জেন্ট (অব.) মো. হাবিবুর রহমান।আলোচনা সভা শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি এবং মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর বীর শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি সমাপ্ত হয়।

