নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও অগ্নিসংযোগের বিরুদ্ধে সুজানগরে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
সুজানগর (পাবনা) প্রতিনিধি:
নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসংযোগ এবং বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে সুজানগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পাবনার সুজানগর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে, পাবনা-২ আসনের সংসদ সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডভোকেট এ.কে.এম সেলিম রেজা হাবিবের নির্দেশে সুজানগর পৌর পেঁয়াজ বাজার এলাকা থেকে বের হওয়া বিশাল এই বিক্ষোভ মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভার সামনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজম আলী বিশ্বাস, সাবেক সাধারণ সম্পাদক হাজারী জাকির হোসেন চুন্নু , উপজেলা যুবদলের আহবায়ক সিদ্দিকুর রহমান পিন্টু ও স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শেখ জাকির আহমেদ প্রমুখ। উপজেলা যুবদলের সদস্য সচিব রিয়াজ উদ্দিন মন্ডলের সঞ্চালনায় এ সময় বিএনপি নেতা, আহমদ আলী লাটু প্রামাণিক, নাদের হোসেন,আব্দুস সালাম মোল্লা, মজিবর খাঁ, কালাম হোসেন,পৌর বিএনপির সাধারণ সম্পাদক জসিম বিশ্বাস, উপজেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান খোকন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন, উপজেলা কৃষকদলের সভাপতি শাহজাহান শেখ, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক বাবু মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জাহাঙ্গীর বিশ্বাস, দপ্তর সম্পাদক কোবাদ হোসেন সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

