সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে ছাত্রদলের বিক্ষোভ
জামালপুর প্রতিনিধি।। সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও অগ্নিসংযোগের প্রতিবাদে জামালপুরের ইসলামপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যায় উপজেলা ও পৌর ছাত্রদলের আয়োজনে বিএনপির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে থানা মোড় বটতলা চত্তরে পথসভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসমত,পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান,উপজেলা ছাত্রদল নেতা উদয় মিয়া,সোহেল শেখ প্রমূখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন,আওয়ামী লীগ ও ছাত্রলীগের যেকোনো ধরনের ষড়যন্ত্র ও নৈরাজ্য কঠোরভাবে প্রতিহত করা হবে। এ লক্ষ্যে জাতীয়তাবাদী ছাত্রদলসহ দেশের সব ছাত্রসংগঠন ঐক্যবদ্ধ রয়েছে। ২০২৪ সালের মতো ভবিষ্যতেও দেশের জনগণ ও রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হলে তা সম্মিলিতভাবে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা। এতে উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক বাবলু সর্দার,সহ সাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমান সহ অন্যান্য নেতাকর্মী এতে অংশ নেন।

