পুলিশ কমিশনার মহোদয় কর্তৃক সহকারী পুলিশ কমিশনার, দৌলতপুর জোন অফিস ও লবণচরা থানা

এম এ জলিল বিভাগীয় প্রতিনিধি খুলনা

অদ্য ১৭ নভেম্বর ২০২৬ খ্রিঃ তারিখ বেলা ১১:০০ ঘটিকায় খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার, দৌলতপুর জোন অফিস এবং দুপুর ১৩:০০ ঘটিকায় লবণচরা থানা বাৎসরিক পরিদর্শন করেন খুলনা মেট্রোপলিটন পুলিশের মান্যবর পুলিশ কমিশনার জনাব মোঃ সাজ্জাদুর রহমান।

পরিদর্শনকালে দৌলতপুর জোন অফিস ও লবণচরা থানার দাপ্তরিক সকল কার্যক্রম ও গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারসমূহ পর্যবেক্ষণ করেন। এছাড়াও দৌলতপুর জোন অফিস এবং থানায় কর্মরত অফিসার ও ফোর্সদের গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন জনাব সুদর্শন কুমার রায়, ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর); জনাব মোঃ রেজাউর রহমান, ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ); জনাব মোঃ শিহাব করিম, সহকারী পুলিশ কমিশনার (দৌলতপুর জোন); জনাব মোঃ শফিকুল ইসলাম, সহকারী পুলিশ কমিশনার (খুলনা জোন); জনাব মোঃ গোলাম মোর্শেদ, সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার টু পিসি)-সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *