বটিয়াঘাটায় ৬০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তারকেৃত নারীর স্বামী পলাতক
সেখ রাসেল, বিভাগীয় ব্যুরো চিফ, খুলনা:
খুলনার বটিয়াঘাটায় মাদক বিক্রির সময় ৬০০ গ্রাম গাঁজাসহ আলেয়া বেগম (৪০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাঁর স্বামী আকিবুর হাওলাদার (৪৬) পালিয়ে যান।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে উপজেলার ৩ নম্বর গঙ্গারামপুর ইউনিয়নের কায়েমখোলা হুলা গ্রামে এ অভিযান চালানো হয়।
খুলনা জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. নান্নু খানের নেতৃত্বে পরিচালিত অভিযানে মাদক বিক্রির সময় আলেয়া বেগমকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আলেয়া বেগম স্থানীয় নুর আলী শেখের মেয়ে এবং আকিবুর হাওলাদারের স্ত্রী। অভিযানের সময় তাঁর স্বামী কৌশলে পালিয়ে যান।
পরে উদ্ধার করা গাঁজা জব্দ তালিকাভুক্ত করে আলেয়া বেগমকে বটিয়াঘাটা থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

