প্রতিদিন হাজার হাজার গাড়ি ও মানুষ মৃত্যু ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে অরক্ষিত রেলক্রসিং
গাজীপুর প্রতিনিধি
গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের বরাব ৯ নং ওয়ার্ড। গাজীপুর সিটি কর্পোরেশনের নছের মার্কেটের একটু সামনে দেওয়ান পাড়া অরক্ষিত রেল ক্রসিং, যেখানে নেই কোনো গেট বা প্রতিবন্ধক নেই।প্রতিদিন হাজার হাজার গাড়ি মানুষ মৃত্যু ঝুঁকি সাথে নিয়ে পারাপার হচ্ছে এই অরক্ষিত রেল ক্রসিং।
এতে করে কিছু দিন পরপর মানুষ হচ্ছে দুর্ঘটনা শিকার। অনেক সময় অঙ্গ হয়নি ও মৃত্যু পর্যন্ত ঘটে। নছের মার্কেট হতে জামালপুর, ফুলবাড়িয়া বাইপাস রাস্তা হওয়ায়, মানুষের সময় বাঁচানোর তাগিদে মৃত্যু ঝুঁকি নিয়েও পারাপার হচ্ছে অরক্ষিত রেল ক্রসিং।
সাধারণ মানুষ ও এলাকার বাসীর দাবি,বরাব দেওয়ানপাড়া রেল ক্রসিং এ যেন, প্রতিবন্ধক করার মত রেলগেট গেটম্যান দেওয়া হয় এলাকাবাসী জোর দাবি করেছেন প্রশাসনের কাছে।

