ইসলামপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।। করবো সমবায় গড়বো দেশ,সবার জন্য বাংলাদেশ এই প্রতিপাদ্যের আলোকে জামালপুর ইসলামপুর ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

রবিবার (৮ নভেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় দপ্তর ইসলামপুরের আয়োজনে উপজেলা পরিষদ চত্তর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিনি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়৷

উপজেলা সমবায় কর্মকর্তা মিলন কান্তি সাহা সভাপতিত্ব এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এ.ই সুলতান মাহমুদ বাবু। এসময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, সহ সভাপতি একেএম শহিদুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল সহ সমবায়ীবৃন্দগন উপস্থিত ছিলেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *