পিতার কবর জিয়ারত ও শ্রমজীবীদের দোয়া নিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করলেন বর্তমান চেয়ারম্যান আসলাম হালদার
সেখ রাসেল, বিভাগীয় ব্যুরো চিফ, খুলনা:
খুলনার বটিয়াঘাটা উপজেলার ৩ নং গঙ্গারামপুর ইউনিয় চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য আসলাম হালদার তার পিতার কবর জিয়ারতের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং খেটে-খাওয়া শ্রমজীবী মানুষের দোয়া ও সহযোগিতা কামনার মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। তিনি বর্তমানে অত্র ইউনিয়নের চেয়ারম্যান।
শুক্রবার সন্ধ্যা ৬টায় গঙ্গারামপুর ইউনিয়ন পরিষদ মাঠে ইজিবাইক, মোটরসাইকেল ও ইজিভ্যান শ্রমিক ইউনিয়নের সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে প্রচারণামূলক কার্যক্রম শুরু করেন।
শ্রমিক নেতা নারায়ণ ঢালীর সভাপতিত্বে এবং কাতিয়ানাংলা বাজার কমিটির সাধারণ সম্পাদক সোহেল রানা হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চেয়ারম্যান আসলাম হালদার।
মতবিনিময়কালে আসলাম হালদার শ্রমজীবী মানুষের কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে তাদের দৈনন্দিন সমস্যা, প্রত্যাশা এবং এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে খোলামেলা আলোচনা করেন। এ সময় শ্রমিকদের বিভিন্ন দাবি ও অভাব-অভিযোগের কথাও শোনা হয়।
সভায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা এরশাদ শেখ, লোকজ এনজিও এর পরিচালক, বিআরডিবি এর সভাপতি ও সমাজসেবক দেবপ্রসাদ সরকার, মো. আরিফ শেখ, মো. শরিফ শেখ, ৬ নং ওয়ার্ড মেম্বর কামরুল ইসলাম, বিল্লাল হালদার, ফরহাদ আলী শেখ, সুভাষিষ রায়, মহাদেব, আকরাম শেখ, হোসেন আলী, তৈয়বুর রহমান হালদার, মফিজ হালদার ও বাপ্পি হালদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
শ্রমজীবী মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় স্থানীয় পর্যায়ে জনসম্পৃক্ততা ও উন্নয়ন ভাবনা নিয়ে আলোচনা হয়।

