সুজানগরে তিন দিন ব্যাপী সুস্বাস্থ্যোর জন্য ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
সুজানগর (পাবনা) প্রতিনিধি:
উপজেলা কৃষি অফিসের সহযোগিতায়
বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান)
কৃষি মন্ত্রণালয়,কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্প (বারটান অংগ) বাস্তবায়নে, তিন দিন ব্যাপী সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে পাবনার সুজানগর কৃষি অফিসের হলরুমে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন, রাজশাহী বিভাগীয় বৈজ্ঞানিক কর্মকর্তা ড.এম এ আব্দুল মজিদ, সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা মশিউর রহমান, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আলমগীর হোসেন, মৎস্য অফিসার সাইফুল ইসলাম প্রমুখ। প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও কৃষক কৃষাণি অংশগ্রহণ করেন।
ক্যাপশন:পাবনার সুজানগরে সুস্বাস্থ্যোর জন্য ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষণে বক্তব্য রাখেন, বৈজ্ঞানিক কর্মকর্তা ড.এম এ মজিদ।

