ট্রাফিক বিভাগের পেশাদারিত্ব নিশ্চিতে সম্মাননা অনুষ্ঠানে কমিশনার: কেএমপি
এম এ জলিল বিভাগীয় প্রতিনিধি খুলনা
অদ্য ০৫ অক্টোবর ২০২৬ তারিখ দুপুর ০৩:০০ ঘটিকায় কেএমপি হেডকোয়র্টার্সের সম্মেলন কক্ষে ট্রাফিক বিভাগের পেশাদারিত্ব, গতিশীলতা ও কার্যকারিতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশেষ সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের মান্যবর পুলিশ কমিশনার জনাব মোঃ সাজ্জাদুর রহমান।
গত এক মাসে প্রশংসনীয় কর্মদক্ষতার জন্য ০১ জন পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন), ০৫ জন সার্জেন্ট/টিএসআই, ০৫ জন এটিএসআই/এএসআই এবং ২০ জন কনস্টেবলকে আর্থিক পুরস্কারে ভূষিত করা হয়।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে পুলিশ কমিশনার মহোদয় বলেন, ভালো কাজের মূল্যায়ন ও স্বীকৃতি কর্মীদের উৎসাহ বাড়ায়, যা ভবিষ্যতে অব্যাহত থাকবে। কেএমপির অবকাঠামো, ট্রাফিক ব্যবস্থাপনা ও সার্বিক কার্যক্রম আরও উন্নত করতে আমরা কাজ করছি। জনসাধারণের ইতিবাচক পরামর্শকে গুরুত্ব দিয়ে বৃহত্তর স্বার্থে সিদ্ধান্ত নেওয়া হবে। আসন্ন শারদীয় দূর্গাপূজাকে কেন্দ্র করে বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে পর্যাপ্ত নিরাপত্তা ও ট্রাফিক ডেপ্লয়মেন্ট নিশ্চিত করতে হবে এবং আগাম পরিকল্পনা রাখতে হবে। দায়িত্ব পালনকালে কোনো অন্যায় বা অঘটন দেখলে দ্রুত ব্যবস্থা নিতে হবে। সম্মিলিত প্রচেষ্টায় কেএমপির ঐতিহ্য ও সুনাম অক্ষুন্ন রাখতে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
এসময় কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব শফিকুল ইসলাম-সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

