সাপাহারে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান-বিশেষ নীতিমালা বিষয়ক প্রচার কার্যক্রম বিষয়ে আলোচনা সভা

নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে উপজেলা ভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচির আওতায় ‘তরুণ উদ্যোক্তা অনুসন্ধান-বিশেষ নীতিমালা বিষয়ক প্রচার কার্যক্রম’ অনুষ্ঠিত হয়েছে।

মার্কেন্টাইল ব্যাংক সাপাহার শাখার আয়োজনে ও বাংলাদেশ ব্যাংক বগুড়া শাখার সহযোগীতায় সোমবার (৫ অক্টোবর) দুপুরে সাপাহার উপজেলার শিরন্টি ইউনিয়ন পরিষদ হলরুমে এ প্রচার কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন মার্কেন্টাইল ব্যাংক সাপাহার শাখার ম্যানেজার মিলন সরকার। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন বাংলাদেশ ব্যাংক বগুড়া শাখার যুগ্ম পরিচালক মাহফিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন শিরন্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দীন।

অনুষ্ঠানে তরুণ উদ্যোক্তাদের অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়নের মাধ্যমে নতুন উদ্যোক্তা তৈরির বিভিন্ন দিক এবং সংশ্লিষ্ট নীতিমালা সম্পর্কে আলোচনা করা হয়। তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার সুযোগ ও অর্থায়ন সুবিধা সম্পর্কে অবহিত করা হয়।

কার্যক্রমে স্থানীয় তরুণ উদ্যোক্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *