নিখোঁজ স্ত্রীর সন্ধান ১৬ দিনেও মেলেনি; স্বামীর থানায় জিডি
আদমদীঘি প্রতিনিধিঃ
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে স্বামীর বাড়ি থেকে নিখোঁজ স্ত্রী অন্তরা খাতুন (১৯) এর সন্ধান না পেয়ে স্বামী রেজাউল ইসলাম আদমদীঘি থানায় সাধারন ডায়েরী (জিডি) করেছে। এদিকে বাসা বাড়ী বের হবার পর দীর্ঘ ১৬ দিনেও স্ত্রী অন্তরার সন্ধান না পাওয়ায় স্বামী রেজাউল ইসলাম সহ পরিবারের লোকজন দুঃচিন্তায় পড়েছে। গৃহবধু অন্তরা কি কোন প্রমিকের হাত ধরে পালিয়ে গেছে, নাকি তাকে কেউ অপহরন করে নিয়ে গেছে এ নিয়ে এলাকায় ব্যাপক গুনজন চলছে।
আদমদীঘি থানা পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, উপজেলার সান্তাহার রথবাড়ী মহল্লার মৃত আব্দুল হালিমের ছেলে রেজাউল ইসলামের সাথে একই মহল্লার আনারুল ইসলামের মেয়ে অন্তরার বিয়ে হয় বেশ কিছু দিন আগে। বিয়ের পর দু’জনার সংসার ভালোই চলছিল। সংসার জীবনের এক পর্যায়ে
হঠাৎ স্ত্রী অন্তরা থাতুন গত ১৫ সেপ্টেম্বর বিকেলে তার স্বামীর বাসা বাড়ী থেকে বের হয়। এরপর থেকে আর সে বাসায় ফেরি আসেনি। পরিবারের লোকজন আত্নীয় স্বজন সহ বিভিন্ন এলাকায় অনেক খোঁজাখুজি করে না পেয়ে তার স্বামী রেজাউল ইসলাম গত ২১ সেপ্টেম্বর, নিখোঁজ স্ত্রী অন্তরার সন্ধান চেয়ে আদমদীঘি থানায় একটি সাধারন ডায়েরী (জিডি) করেন। আদমদীঘি থানার ডায়েরী নং-১০৭৬। এদিকে নিখোঁজ অন্তরার সন্ধান ১৬ দিনেও না পাওয়ায় পরিবারের লোকজন হতাশায় ভুগছেন।
এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া জানায়, এ ঘটনায় থানায় একটি সাধারন ডায়েরী হয়েছে। নিখোঁজ গৃহবধু অন্তরার সন্ধানে পুলিশ মাঠে কাজ করছে।

