মতলব উত্তরে প্রতারণার মাধ্যমে জমি দখল নিয়ে মসজিদের নামে লিখে দেওয়ার অভিযোগ

চাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুরের মতলব উত্তরে ৩২ ব্যাক্তির প্রতারণার মাধ্যমে ফতেপুর পচ্শিম ইউনিয়নের হাসান, মো: দুলাল,মনজুর আহাম্মদ বিল্লাল হোসেন ও রহমত উল্লাহ গংদের পৈতৃক জমি দখল করে নেওয়ার এবং মসজিদের নামে লিখে দেওয়ার অভিযোগ উঠেছে ৷
প্রতিবাদ করায় ভুক্তভোগীরা বিভিন্নভাবে হুমকির মুখে পড়ছেন। তারা দ্রুত জমি দখলমুক্ত করার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

ভূক্তভোগী পরিবার স্থানীয় সাংবাদিকদের কে জানান,ফতেপুর পচ্শিম ইউনিয়নের নাউরী মৌজার সাবেক ৯৫১, হাল ৯০১, আর এস ক্ষতিয়ান ১২৯, সি এস- ২১৭ মোট ৪১ শতাংশ জমির মালিক আমাদের পিতা- সিদ্দিকুর রহমান৷ সেই সূত্রে এই জমির মালিক আমরা এই জমি আমাদের পৈতৃক সম্পত্তি ৷

পচ্শিম নাউরী গ্রামের জয়নাল আবেদীন ( ৫৫), পিতা মৃত- ওহাব খান, আলাউদ্দিন ( ৬০) পিতা মৃত- আরব আলী খান,বাবু খাঁন পিতা মৃত- আব্দুর রশিদ, আহমদ উল্লাহ ( ৪৫) পিতা- মৃত মনির হোসেন,আবু তাহের পিতা মৃত-মোশারফ হোসেন, কামাল খান ( ৫০) পিতা মৃত- ওহাব খাঁনসহ মোট ৩২ জনের নামে রেকড সুত্রে মালিক দেখিয়ে স্থানীয় বাইতুল আমান জামে মসজিদের নামে মৌখিকভাবে দান করেন ৷
এই ঘটনা জানতে পেরে আমরা জমি দাবী করলে তারা আমাদের কে জমির কাছে জাইতে নিশেধ করেন এবং বেশী বারা বারী করলে প্রাণে মেরে ফেলার হুমকি দেন অবৈধ দখলদাররা ৷ যার প্রেক্ষিতে আমি হাসান পিতা মৃত- সিদ্দিকুর রহমান বাদী হয়ে ১১/ ৯/ ২০২৫ ইং তারিখে চাঁদপুর কোটে একটি মামলা দায়ের করি ৷

এই মামলা চলাকালে পুর্ব পরিকল্পিতভাবে পচ্শিম নাউরী গ্রামের জয়নাল আবেদীন,পিতা মৃত- ওহাব খাঁ, আলাউদ্দিন পিতা মৃত- আরব আলী,বাবু খাঁন পিতা মৃত- আব্দুর রশিদ,আহমদ উল্লাহ, পিতা- মৃত মনির হোসেন,আবু তাহের পিতা মৃত-মোশারফ হোসেন, কামাল পিতা মৃত- ওহাব খাঁ গংরা বাইতুল আমান জামে মসজিদের নামে পৌনে ৮ শতাংশ জমি লিখে দেন যা সম্পুর্ণ অবৈধ ও বেআইনি ৷ এছাড়াও আমরা বাড়ীতে না থাকার সুযোগ নিয়ে রাতের আধারে আমাদের জমিতে থাকা একটি ঘর এবং ফল ও কাটগাছ কেটে নিয়ে যায় তারা যার আনুমানিক মূল্য ২ লক্ষ্য টাকা ৷
সিদ্দিকুর রহমানের ছেলে হাসান, মো: দুলাল,মনজুর আহাম্মদ বিল্লাল হোসেন ও রহমত উল্লাহ জানান,আমাদের জমি আমাদের নামে থাকবে এবং মসজিদের জায়গা দরকার হলে আমরা মসজিদকে দানকরে দিবো কারণ সি এস ও এস এ ক্ষতিয়ান সূত্রে এই জমির মালিক আমরা
৷ ৪১ শতাংশ জমির মধ্যে ২০ শতাংশ জমি পানি উন্নয়ন বোর্ড অধিগ্রহণ করে নেন এবং ক্ষতিপূরণ হিসেবে পানিউন্নয়ন বোর্ড আমাদের কে টাকাও পরিশোধ করেছেন ৷ বাকী ৬ শতাংশ জমি সিএমবি একোয়ার করে নিয়েছেন ৷ এখন আমাদের দাবী বাকী ১৫ শতাংশ জমির মালিক আমরা এই জমি আমাদের কে না দেওয়ার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র করছেন ছিটু মিজির ছেলে বাইতুল আমান জামে মসজিদের সেক্রেটারী লোকমান মিজি ও সহসেক্রেটারী মৃত আব্দুল হাই প্রধানের ছেলে আমান প্রধানের নির্দেশেই অবৈধ দখলদাররা আমাদের কে বিভিন্নভাবে ভয়-ভীতি দেখাচ্ছে আমরা জেনো আমাদের জায়গার কাছে না যাই ৷
আমরা ২টি মামলা করেছি মামলা চলমান থাকাবস্থায় এবং জমির দলিল ও কাগজপত্র ছাড়া অবৈধভাবে লোকমান মিজি ও আমান প্রধানের নেতৃত্বে অবৈধভাবে আমাদের জমি মসজিদের নামে রেজিস্ট্রেরী করে দেন তারা ৷

এব্যপারে বাইতুল আমান জামে মসজিদের সেক্রেটারী লোকমান মিজি ও সহসেক্রেটারী আমান প্রাধানের সাথে কথা হলে তারা জানান, যারা মসজিদের নামে পৌনে ৮ শতাংশ জমি লিখে দিয়েছেন রেকড সূত্রে তারা এই জমির মালিক ৷

এদিকে জমির মালিক মৃত- সিদ্দিকুর রহমানের ছেলে হাসান, মো: দুলাল,মনজুর আহাম্মদ বিল্লাল হোসেন ও রহমত উল্লাহ তাদের জমি দ্রুত দখলমুক্ত করার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *