জামালপুর ইসলামপুরে সেচ পাম্প সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।।

জামালপুরের ইসলামপুরে নিজ জমিতে পানি দিতে সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মনির হোসেন (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বিকালে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের তেঘরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিজস্ব জমির রোপা আমন ক্ষেতে পানি দিতে যায় মনির হোসেন।

এসময় সেচ পাম্প চালু করতে অসাবধানতাবশত বিদ্যুতের তারের সংস্পর্শে আসে মনির হোসেন। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।
এ ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *