ঝিনাইদহ ডিসি অফিসের সামনে থেকে ছাত্রলীগের সাবেক নেতা আটক

সাইফুল ইসলাম, ঝিনাইদহ সংবাদদাতা-
ঝিনাইদহ জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সামনে থেকে আশিকুর রহমান (জাপান) নামে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সর্বশেষ আহ্বায়ক কমিটির এক সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়। আশিকুর রহমান ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বসন্তপুর গ্রামের গোলাম আলীর ছেলে। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সর্বশেষ আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, আশিকুর রহমান একটি হত্যা মামলার আসামি। ওই মামলার বিষয়ে জিজ্ঞাসাবাদসহ প্রয়োজনীয় তথ্য জানার জন্য তাকে ডিবি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থানকালে ডিবি পুলিশের একটি দল তাকে আটক করে। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়।
ঝিনাইদহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের কর্মকর্তা মুরাদ হোসেন আশিকুর রহমানকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি কোন হত্যা মামলার আসামি সে বিষয়টি তাৎক্ষণিকভাবে জানা যায়নি।##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *