মধুহাটি ইউনিয়নে এমপি আলী আজমের জনসংযোগ

সাইফুল ইসলাম ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের বিভিন্ন এলাকায় জনসংযোগ করেছেন ঝিনাইদহ-২ আসনের এমপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝিনাইদহ জেলা আমীর আলী আজম মোঃ আবুবকর।
বুধবার সন্ধ্যায় মধুহাটি ইউনিয়নের বিভিন্ন এলাকায় জনসংযোগকালে তিনি স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন। এ সময় তিনি এলাকার মানুষের পাশে থেকে উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি বলেন, জনগণের কল্যাণ ও এলাকার উন্নয়নই আমাদের মূল লক্ষ্য। মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে তাদের সমস্যা ও প্রয়োজনগুলো জানতে চাই। জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি সুন্দর, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আলমগীর হোসেন, মধুহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আকবর হোসাইন, ইউনিয়ন আমীর মোক্তার হোসেন, সেক্রেটারি হায়দার, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি তুহিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *