খুলনার হরিণটানা থানার চাঞ্চল্যকর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আজমুল হ*ত্যা মামলার অন্যতম অভিযুক্ত শেখ আসিফকে গ্রেফতার করেছে এসআরবি-৬ এম এ জলিল বিভাগীয় প্রতিনিধি খুলনা
অদ্য ২৩ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখ, রাত ০২:৩০ ঘটিকার সময় এসআরবি-৬, স্পেশাল কোম্পানি ও ভাটিয়াপাড়া ক্যাম্পের যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানাধীন ভাটিয়াপাড়া গোলচত্ত্বর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে খুলনা মহানগরীর হরিণটানা থানার চাঞ্চল্যকর আজমুল হত্যা মামলার অন্যতম আসামি, ১। শেখ আসিফ হোসেন (২৮), পিতা- শেখ মিরাজ, সাং: সনাতনকাটি, থানা: পাইকগাছা, জেলা: খুলনাকে গ্রে-ফ*তা*র করে।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রে*ফ-তা*রকৃত আসামিকে কেএমপি, খুলনার হরিণটানা থানায় হস্তান্তর করা হয়েছে।

