জ্বালানী তেলের মুল্যে আর বৃদ্ধির কোন পরিকল্পনা নেই, সুযোগ থাকলে কমানো হবে—বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
সাইফুল ইসলাম ঝিনাইদহ সংবাদদাতা-
জ্বালানী তেলের মুল্যে আর বৃদ্ধির কোন পরিকল্পনা নেই, সুযোগ থাকলে কমানো হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তেল পাচার হচ্ছে বলেই সরকার বাধ্য হয়ে বিকল্প পথ না থাকায় জ¦ালানি তেলের মূল্য বৃদ্ধি করেছে। যেটি পাশ^বর্তী সকল দেশের তুলনায় মূল্য অনেক কম।
বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সকল সরকারী কর্মকর্তা ও সুধিজনের সাথে মত বিনিময় সভা শেষে জেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, পার্শবর্তী দেশগুলোতে যখন তেলের মুল্যের পার্থক্য বেশি থাকে তখন পাচার রোধ করা সম্ভব হয় না তাই তেলের মুল্য বৃদ্ধি করা হয়েছে। মধ্য প্রাচ্যের সংকট কেটে গেলে জ¦ালানী তেলের বাজার স্থীতিশীল হলে মূল্য সমন্বয় করা হবে। সুয়োগ থাকলে পূর্বের থেকে তেলের মূল্য কমানো হবে বলে আশ^াস দেন তিনি।
সেসময় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেন, জামায়াত বিরোধীদল থেকে জালিমে পরিনত হয়েছে। তারা আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদী আচরন করছে এর জবাব জনগণই দেবে বলে মন্তব্য করেন।##

