উখিয়ার মেরিন ড্রাইভে অস্ত্রের মুখে জিম্মি করে সরকারি খাস জমি দখলের অভিযোগ,প্রশাসনের উচ্ছেদ অভিযান
উখিয়া প্রতিনিধি, (কক্সবাজার)
কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ছেপটখালী এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে স্থানীয়দের জিম্মি করে প্রায় ৮০শতক জমি দখলের অভিযোগ উঠেছে মৌলবী নুর নবী ও হেলালের বিরুদ্ধে।
দীর্ঘদিন ধরে দখলে থাকা সরকারি খাস জমি অবশেষে প্রশাসনের উচ্ছেদ অভিযানের পর জায়গাটি দখল মুক্ত করে উদ্ধার করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ,প্রভাব খাটিয়ে অস্ত্রের মুখে ভয়ভীতি দেখিয়ে ছেপটখালী এলাকার মেরিন ড্রাইভে প্রায় ৮০শতক জায়গা দখলে নেন একটি কুচক্রী মহল। বনভূমির উঁচু উঁচু পাহাড় কেটে রাতারাতি ঐ জমি ভরাট করে মৌলবী নুর নবী হেলাল ও তার সহযোগীরা,পরে দখল করা জায়গাটি ‘কিং লোটাস’ নাম ব্যবহার করে অবৈধ বিদ্যুৎ সংযোগ দিয়ে ঐ স্থানের মাদক বিক্রি ও মাদক সেবনের আস্থানা তৈরি করা হয়েছে।
স্থানীয়রা আরও জানান- রাত হলে কিং লোটাসের ঝুপড়ী ঘরে থাকা ১০-১৫ জন মাদকসেবী প্রতিনিয়ত মেরিন ড্রাইভে পর্যটকদের অস্ত্র ঠেকিয়ে ডাকাতি ও খু’ন গুমের ভয় দেখিয়ে টাকা পয়সা ও মালামাল লুটপাট করে যাচ্ছে।
মৌলবী নুর নবী ও তার ছেলে হেলালের বিরুদ্ধে একাধিক মাদক ও নারী কেলেংকারী মামলা রয়েছে বলেও জানাযায়।
স্থানীয় ভুক্তভোগী জানান-দখল করা ওই জায়গায় দীর্ঘদিন ধরে বিভিন্ন অনৈতিক ও অবৈধ কর্মকাণ্ড চলছিল এমনকি সেখানে মাদকের আস্তানা গড়ে তোলা হয়েছিল। এতে আশপাশের এলাকায় উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়।
গত ৪ সেপ্টেম্বর বিকেলে উখিয়া প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালিয়ে দখলকৃত জায়গাটি উদ্ধার করা হয়। এ সময় জায়গাটিকে সরকারি সম্পত্তি উল্লেখ করে সেখানে সরকারি সাইনবোর্ড স্থাপন করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানায়,বিষয়টি প্রশাসনের নজরে আসলে পরে সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন এসিল্যান্ডের সহযোগী সার্বিয়ার সহ প্রশাসনের কর্মকর্তারা।
ভুমি অফিসের দায়িত্বপ্রাপ্ত সার্ভেয়ার জানান- সরকারি সম্পত্তি অবৈধভাবে দখলদারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে মৌ: নুর নবী সাথে মুঠোফোনে যোগাযোগ করতে একাধিক চেষ্টা করেও ফোনে তাকে পাওয়া যাইনি, এলাকাবাসীর ভাষ্য,দীর্ঘদিন ধরে প্রভাবশালী মহলের ছত্রছায়ায় সরকারি জায়গা দখলের অভিযোগ থাকলেও এবার প্রশাসনের হস্তক্ষেপে জায়গাটি উদ্ধার হওয়ায় তারা স্বস্তি প্রকাশ করেছেন।

