বিএনপি ডান বা বাম পন্থী নয় মধ্য পন্থী রাজনৈতিক দল- জন্মাষ্টমীর আলোচনায় ত্রাণমন্ত্রী

জেলা ব্যুরো চিফ, লালমনিরহাট।

লালমনিরহাটের শ্রীশ্রী গৌরীশঙ্কর গোশালা সোসাইটিতে সম্মিলিত জন্মাষ্টমী উদযাপন পরিষদ আয়োজিত ২০২৬ সালের ৪ সেপ্টেম্বর (শুক্রবার) এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে লালমনিরহাট সদর -০৩ আসনের সংসদ সদস্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্হাপণা মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মন্তব্য করেন বিএনপি কোনো চরমপন্থী (ডান বা বাম) দল নয়, বরং এটি একটি মধ্যপন্থী রাজনৈতিক দল। এই মধ্যপন্থার আদর্শ নিয়েই বিএনপি রাষ্ট্র পরিচালনা করছে।

ত্রাণমন্ত্রী বলেন, বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে এবং এটাই বিএনপির মূল বিশ্বাস। সব ধর্মের মানুষ যাতে নিরাপদে তাদের ধর্মীয় কর্মকাণ্ড পালন করতে পারেন, রাষ্ট্রকে সেই পরিবেশ নিশ্চিত করতে হবে। তিনি তাঁর বক্তব্যের সমর্থনে উদাহরণ দিয়ে বলেন, বিএনপি সরকার ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী ভাতা দেওয়ার পাশাপাশি সমান অধিকারের ভিত্তিতে সনাতন ধর্মাবলম্বী পুরোহিত ও সেবাইতদের জন্যও ভাতার ব্যবস্হা করেছে।

এসময় সাম্প্রদায়িকতার বিরোধিতা করে তিনি সজাগ থাকার আহ্বান জানিয়ে বলেন, আবহমান কাল ধরে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির লীলাভূমি। যারা ধর্মের নামে সাম্প্রদায়িক ঘৃণা ছড়িয়ে রাজনৈতিক স্বার্থ হাসিল করতে চায়, তাদের প্রতিরোধ করতে হবে; কারণ “সাম্প্রদায়িকতা ধর্ম নয়, ধর্মের রাজনীতিকরণ”।

সম্মিলিত জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজিত সভায় প্রভাষক স্বপন চন্দ্র রায়ের সঞালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মিলিত জন্মাষ্টমী উদযাপন পরিষদ লালমনিরহাটের আহবায়ক শ্রী শীবেন্দ্রনাথ রায় কার্জ্জী শিবু।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- লালমনিরহাটের জেলা প্রশাসক জনাব মুহা. রাশেদুল হক প্রধান, লালমনিরহাট জেলা পুলিশ সুপার জনাব আসাদুজ্জামান মিয়া,লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক জনাব এ কে এম মমিনুল হক, লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস সহ লালমনিরহাট জেলা বিএনপির উল্লেখযোগ্য নেতৃবৃন্দ, শ্রী শ্রী গৌরিশংকর গোশালা সোশাইটির নেতৃবৃন্দ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, হিন্দু -বৌদ্ধ -খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু মঙ্গল প্রদীপ প্রজ্বলন এবং একটি বর্ণিল মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন। অনুষ্ঠানে লালমনিরহাট জেলার সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *