ইমামদের ৬১১তম রিফ্রেসার্স কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে কেএমপি কমিশনারঃ

এম এ জলিল বিভাগীয় প্রতিনিধি খুলনা
অদ্য ২ এপ্রিল ২০২৬ তারিখ সকাল ০৯:০০ ঘটিকায় ইমাম প্রশিক্ষণ একাডেমি খুলনা কেন্দ্রের ৬১১তম ব্যাচে নিয়মিত কোর্সে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং এই আয়োজনের মধ্য দিয়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের সম্মানিত কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক জনাব মোহাম্মদ মহীউদ্দিন মজুমদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইমাম প্রশিক্ষণ একাডেমি, খুলনার উপ-পরিচালক জনাব,এ বি এম তবিবুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় পুলিশ কমিশনার বলেন, সাধারণ মানুষ পুলিশের চেয়ে আলেমদের কথা বেশি গুরুত্ব দিয়ে শোনে কারণ সেখানে থাকে বিশ্বাস, ভালোবাসা ও আস্থা। তিনি খুতবায় কোরআন-হাদিসের পাশাপাশি সমসাময়িক সামাজিক সমস্যা, ন্যায়বিচার, পারিবারিক বন্ধন ও মানবিক মূল্যবোধ তুলে ধরার পরামর্শ দেন। এতে মানুষ সচেতন হবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে। তিনি আরো বলেন, মাদক একটি পরিবার, সমাজ এমনকি পুরো প্রজন্মকে ধ্বংস করে দেয়। তাই মসজিদের খুতবা ও ওয়াজ মাহফিলে মাদকের ভয়াবহতা, এর ক্ষতিকর দিক এবং এ থেকে দূরে থাকার বিষয়ে মানুষকে সচেতন করতে আলেমদের এগিয়ে আসতে হবে। তরুণ সমাজকে সঠিক পথে রাখার ক্ষেত্রে আলেমদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এসময় আরও উপস্থিত ছিলেন প্রশিক্ষণপ্রাপ্ত ইমামবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *