নকলায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জসনে জুলোস, আলোচনা ও দোয়া অনুষ্ঠিত।
মোঃ আরিফুর রহমান
স্টাফ রিপোর্টর
শেরপুরের নকলায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) ২০২৬ খ্রিষ্টাব্দ (১৪৪৮ হিজরি) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) নকলা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নকলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মো. জাহাঙ্গীর আলম। এ সময় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবীর তাৎপর্য, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও মানবতার কল্যাণে তাঁর অনন্য ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করে সমাজে শান্তি, সম্প্রীতি, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানান। আলোচনা শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ মাহফিলে সরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, আলেম-ওলামা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

