কোম্পানীগঞ্জে স্বর্ণ দোকানের কর্মচারী স্বর্ণ ও টাকা নিয়ে উধাও

ইমরান আহমেদ-সিলেট প্রতিনিধি:-
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা থানা বাজার মনোরমা শিল্পালয় থেকে জাকির হোসেন নামের এক স্বর্ণ কারিগর কর্মচারী স্বর্ণ ও টাকা নিয়ে উধাও জানা গেছে জাকির হোসেন এর বাড়ি
লক্ষন খোলা স্বর্ণকার পাড়া থানা-মেঘনা জেলা কুমিল্লা,সে মৃত আব্দুর রব ছেলে

মালিক সূত্র জানা যায় সেই এই দোকান থেকে আরো ৫-৬ বছর আগে ৪-৫ বছর থেকে গেছে ওই সময় ১ বার দোকান থেকে কিছু না বলে চলে যায়।

আরো সূত্র জানা যায় দোকান মালিক পক্ষ থেকে, সে গত কোরবানি ঈদের১০-১২ দিন আগে, আমার দোকানে আবার কাজ করার জন্য আসছে, তখন আমার ম্যানেজার কাজের জন্য দোকানে জাকির হোসেনকে স্বর্ণ দিয়ে কাজের স্লিপ বুঝাইয়া দেয়।

কাজ করে জিনিস বানিয়ে দেয়,আবার মালিক পক্ষ থেকে স্বর্ণ দেওয়া হয়,শেষ মুহূর্তে গত ১৮ আগস্ট ২০২৬ ইং জাকির হোসেনকে স্বর্ণের কাজ দেওয়া হয় গলার চেইন,কানের দুল, রিং আন্টি,নাক ফুল, মোট স্বর্ণ দেওয়া হয় ২ ভড়ি ১১ আনা ৪ রতি,এবং নগত ৭০ হাজার টাকা দেওয়া হয়

ওই কারিগর দোকানে কাজ করতো দোকানে রাতে ঘুমাই তো সে গত ২৫ শে আগস্ট ২০২৬ ইং সকাল ৭:ঘটিকা সিসি ক্যামেরা দৃশ্য ধারণকৃত বোঝা গেছে,দোকানের শাঁটার খুলে আবার শাঁটার তালা লাগিয়ে কাউকে কিছু না বলে চলে যায়,দোকানের অন্যান্য কর্মচারী সকাল ১০ টায় দোকানে এসে দেখে
জাকির হোসেন কারিগর নেই তাৎক্ষণিক জাকির হোসেনকে ফোন কল করলে কারিগর এর নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

এই দিকে স্বর্ণ ডিপার্টমেন্ট অন্য দোকান এবং অন্য কারিগর থেকে উনার মেয়ের বিয়ের কথা বলে বিভিন্ন স্বর্ণ দোকান থেকে টাকা ধার নিয়েছে ১ লক্ষ ২২ হাজার টাকা।

মালিক পক্ষ প্রিয়লাল বণিক এর দাবি মোট
৭ লক্ষ ৪১ হাজার ৩ শত ৭৫ টাকা কারিগর নিয়ে গেছে,দোকান মালিক পক্ষ কোম্পানীগঞ্জ থানা বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেন,অভিযোগে জাকির হোসেনকে ১ নং বিবাদী,এবং ২ নং বিবাদী উনার স্ত্রী কল্পনা আক্তার, বিবাদী করা হয়, জাকির হোসেন এর বর্তমান ঠিকানা উল্লেখ করে এবং ওনার স্ত্রীর ঠিকানা উল্লেখ করে, গ্রাম: আদম খারকান্দি, পোঃ-কলিয়ারচর, উপজেলা কলিয়ারচর, জেলা-কিশোরগঞ্জ,অভিযোগে সাবেক এবং বর্তমান ঠিকানা উল্লেখ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *