শিশুছাত্রীর হাতে ‘ওয়াশরুমে আসো’ লিখে দিলেন শিক্ষক,

সাইফুল ইসলাম, ঝিনাইদহ সংবাদদাতা-
ঝিনাইদহের কালীগঞ্জে চতুর্থ শ্রেণির এক শিশুছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে বড় বায়সা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহ আলমকে (৩৫) অবরুদ্ধ করে রেখেছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৭ আগস্ট) ওই শিক্ষার্থী বিদ্যালয়ে গেলে অভিযুক্ত শিক্ষক তার হাতে ‘ওয়াশরুমে আসো’ লিখে দেন। পরে শিক্ষার্থী ওয়াশরুমে গেলে শিক্ষক তাকে বিভিন্নভাবে স্পর্শ করেন বলে অভিযোগ উঠেছে। একপর্যায়ে ওই শিক্ষার্থী কান্নাকাটি করতে করতে বিদ্যালয় থেকে বাড়িতে গিয়ে পরিবারের কাছে বিষয়টি জানায়।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে শিক্ষক শাহ আলম বিদ্যালয়ে গেলে স্থানীয়রা তাকে অবরুদ্ধ করে রাখেন।
কালীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোকনুজ্জামান বলেন,লিখিত অভিযোগ দিলে আইনগতভাবে তার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে।##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *