চাঁপাইনবাবগঞ্জে অধিক লাভের প্রলোভনে গ্রাহকদের কাছ থেকে প্রায় ১০৫ কোটি টাকা সংগ্রহ ও আত্মসাতের অভিযোগে মধুমতি সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী সদস্য নিশাত দিলরুবা জাহানকে গ্রেপ্তার করেছে র্যাব।
সেখ রাসেল, দপ্তর সম্পাদক:
চাঁপাইনবাবগঞ্জে অধিক লাভের প্রলোভনে গ্রাহকদের কাছ থেকে প্রায় ১০৫ কোটি টাকা সংগ্রহ ও আত্মসাতের অভিযোগে মধুমতি সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী সদস্য নিশাত দিলরুবা জাহানকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর মধ্য বাড্ডা থেকে র্যাব-১০ তাকে গ্রেপ্তার করে। র্যাব জানায়, তিনি সংস্থাটির বিরুদ্ধে দায়ের করা প্রায় ১৩০টি প্রতারণা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি এবং দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।
অভিযোগ রয়েছে, সংস্থাটির প্রায় ৩৫ হাজার গ্রাহকের কাছ থেকে ১০৫ কোটি টাকা নেওয়া হয়েছে। অর্থ ফেরতের দাবিতে ক্ষতিগ্রস্তরা আদালতে চার শতাধিক মামলা করেছেন। এসব মামলায় সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালকসহ পরিবারের কয়েকজন সদস্য ও কর্মকর্তাও আসামি রয়েছেন।
গ্রাহকেরা দ্রুত তাদের জমা অর্থ ফেরত ও জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।