লক্ষ্মীপুর জেলা পুলিশের চার সদস্যকে অবসরজনিত বিদায় সংবর্ধনা

মোঃ হাসান জাবেদ হোসেনঃলক্ষ্মীপুর জেলা পুলিশের চার সদস্যকে অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (২২ জুলাই ২০২৬) জেলা পুলিশ লাইন্সে আয়োজিত এক অনুষ্ঠানে বিদায়ী সদস্যদের সম্মাননা জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অবসরপ্রাপ্ত চার পুলিশ সদস্যের হাতে সম্মাননা স্মারক তুলে দেন লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার মোঃ আবু তারেক।
এ সময় পুলিশ সুপার অবসরপ্রাপ্ত সদস্যদের দীর্ঘ কর্মজীবনের অবদান ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ জানান। তিনি তাদের সুস্বাস্থ্য, সুখী ও শান্তিপূর্ণ অবসর জীবন কামনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, পিপিএম-সেবা; সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) মোহাঃ আব্দুর রাশেদ; সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) মোঃ শামসুল আলম; সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) রূপক চন্দ্র পাল; সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) এহসানুল হক; মেডিকেল অফিসার ডা. ফাতেমাতুজ জোহরা; আরআই (পুলিশ লাইন্স); টিআই (প্রশাসন); জেলার সকল থানা, ফাঁড়ি ও তদন্তকেন্দ্রের ইনচার্জসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা।
অনুষ্ঠানটি বিদায়ী সদস্যদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশের মধ্য দিয়ে সম্পন্ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *