বাংলাদেশ হিন্দু মহাজোট বগুড়া জেলা শাখার প্রধান সমন্বয়কারী হলেন শ্রী সৌরভ কুমার কর্মকার

আদমদীঘি প্রতিনিধি:

বাংলাদেশ হিন্দু মহাজোটের বগুড়া জেলা শাখার সমন্বয়কারী পদে শ্রী সৌরভ কুমার কর্মকার কে মনোনীত করেছে সংগঠনটির কেন্দ্রীয় ও জেলা কমিটি।

গতকাল শুক্রবার কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় বগুড়া জেলা নেতৃবৃন্দের যৌথ স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের রথবাড়ি মহল্লার বাসিন্দা, সাবেক ছাত্রদল নেতা ও বর্তমান সান্তাহার পৌর যুবদলের যুগ্ম আহবায়ক শ্রী সৌরভ কুমার কর্মকার কে পাঠানো চিঠিতে বলা হয়, সনাতনী সম্প্রদায়ের প্রতি তাঁর একাগ্রতা, ধর্মীয় মূল্যবোধের প্রতি নিষ্ঠা এবং সংখ্যালঘু সনাতনীদের কল্যাণে দীর্ঘদিনের কর্মকান্ড কেন্দ্রীয় কমিটির দৃষ্টি আকর্ষণ করেছে। চিঠিতে আরও উল্লেখ করা হয়, সমাজ সেবা কার্যক্রমকে আরও বেগবান করা এবং সনাতনী সম্প্রদায়ের বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কর্মকান্ডে সক্রিয় ভূমিকা রাখার লক্ষ্যে তাকে সর্ব সম্মতিক্রমে বগুড়া জেলা শাখার সমন্বয়কারী পদে দায়িত্ব প্রদান করা হয়েছে।

বাংলাদেশ হিন্দু মহাজোট আশা প্রকাশ করেছে, নতুন দায়িত্বে সৌরভ কুমার কর্মকার কেন্দ্রীয় কমিটির সঙ্গে সমন্বয় রেখে সনাতনী সম্প্রদায়ের কল্যাণ ও অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

চিঠিতে যৌথভাবে স্বাক্ষর করেন বাংলাদেশ হিন্দু মহাজোটের বগুড়া জেলা শাখার সভাপতি অভিলাশ কুমার বর্মন ও সাধারণ সম্পাদক তাপস সাহা বাপ্পি।

এ বিষয়ে শ্রী সৌরভ কুমার কর্মকার বলেন, আমার উপর অর্পিত দায়িত্ব বাংলাদেশ হিন্দু মহাজোট বগুড়া জেলা শাখার প্রধান সমন্বয়কারী হিসেবে যেন সঠিক সততার সহিত পালন করতে পারি। সেই জন্য সনাতনী সম্প্রদায়ের সকলের সহযোগিতা কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *