দিনাজপুরের পার্বতীপুরে পিতার শাবলের আঘাতে পুত্রের মৃত্যু

এম.ইসলাম, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের পার্বতীপুরে পিতার শাবলের আঘাতে এক শিশু পুত্রে মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই,২০২৬ খ্রি.) দুপুরে উপজেলা হরিরামপুর ইউনিয়নে ঘটনা ঘটে। খবর পেয়ে পার্বতীপুর মডেল থানা পুলিশ শরিফুল ইসলাম নামে অভিযুক্ত ঘাতক ব্যক্তিকে আটক করেছে।

জানা যায় , উপজেলার হরিরামপুর ইউনিয়নের দক্ষিণ হরিরামপুর মোল্লাপাড়া গ্রামে নিজ বাড়িতে ছেলে নুরুজ্জামান (১৫) কে সাথে নিয়ে মাটির ঘরে কাঠের দরজা সংস্কার কাজ করছিল বাবা শরিফুল ইসলাম। বেলা ১২ টার দিকে ছেলে নুরুজ্জামানের সাথে কথা কাটাকাটির একপর্যায়ে শাবল দিয়ে মাথায় আঘাত করে ঘাতক বাবা শরিফুল। স্থানীয় লোকজন তাৎক্ষণিক মারাত্মক জখম অবস্থায় শিশু নুরুজ্জামানকে উদ্ধার করে নিকটস্থ পার্শ্ববর্তী বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

খবর পেয়ে, পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদ ও অফিসার ইনচার্জ (তদন্ত) শহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে অভিযুক্ত শরিফুল ইসলামকে আটক করতে সক্ষম হন। পরে তাকে পার্বতীপুর মডেল থানা হেফাজতে নিয়ে আসা হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত শরিফুল ইসলামকে অস্বাভাবিক আচরণ করতে দেখা যায়।

বিষয়টি নিশ্চিত করে পাdর্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদ জানান, মূল ঘটনা উদঘাটনে কাজ করছে পুলিশের একাধিক দল। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *