ঝিনাইদহে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত সাইফুল ইসলাম ঝিনাইদহ সংবাদদাতা-

নানা কর্মসূচির মধ্য দিয়ে ঝিনাইদহে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে জেলা প্রশাসনের আয়োজনে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে তাসলিম ক্লিনিক সংলগ্ন জুলাই স্মৃতি স্তম্ভে গিয়ে শেষ হয়।
সেখানে প্রথমে জেলা প্রশাসনের পক্ষ থেকে জুলাই শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে পর্যায়ক্রমে পুলিশ বিভাগ, জেলা পরিষদ, বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নোমান হোসেন।
আলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক নোমান হোসেন, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশীষ বিন হাসানসহ অন্যান্য অতিথিবৃন্দ।
বক্তারা বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। তাঁদের ত্যাগের চেতনাকে ধারণ করে গণতান্ত্রিক মূল্যবোধ, ন্যায়বিচার ও মানবিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে এগিয়ে নিতে নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধ, গণতন্ত্র ও দেশপ্রেমের চেতনা ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *