প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচিকে স্বাগত জানিয়ে বটিয়াঘাটা প্রেসক্লাবের বৃক্ষরোপণ

সেখ রাসেল, ব্যুরো চিফ, খুলনা।
পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচিকে স্বাগত জানিয়ে খুলনার বটিয়াঘাটা প্রেসক্লাবের উদ্যোগে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বিকেল ৫টায় বটিয়াঘাটা প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। বক্তারা বলেন, পরিবেশ সুরক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব নেওয়ার আহ্বান জানান তারা।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা প্রেসক্লাবের সভাপতি অ্যাড. সোহেল রানা মোল্যা, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রব, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন মুন্সী, কোষাধ্যক্ষ আসাদুজ্জামান উজ্জল, যুগ্ম সম্পাদক সেখ রাসেল, সহ-সাধারণ সম্পাদক অরূপ জোদ্দার, বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম, ইমরান হোসেন সুমন, মোহাম্মদ আলমগীর হোসেন, রতন সাহা, সাহাবুদ্দিন দোলন সহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা পরিবেশ রক্ষায় ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *