সালন্দর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন সহকারী অধ্যাপক খুরশীদ আলম সরকার

জসীমউদ্দিন ইতি, ঠাকুরগাঁও: প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের সালন্দর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT) বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোঃ খুরশীদ আলম সরকার।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ২৭১ তম সভার সিদ্ধান্ত এবং প্রজ্ঞাপন অনুযায়ী, সালন্দর কলেজ থেকে প্রেরিত ৩ (তিন) জন শিক্ষকের প্যানেলের মধ্য হতে জনাব মোঃ খুরশীদ আলম সরকারকে এই দায়িত্ব প্রদান করা হলো। ভাইস-চ্যান্সেলর মহোদয়ের অনুমোদনক্রমে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক নাজিম উদ্দিন আহমেদ এই আদেশ জারি করেন।

এ সংক্রান্ত অফিশিয়াল চিঠিটি সালন্দর কলেজের গভর্নিং বডির সভাপতি বরাবর পাঠানো হয়েছে এবং অনুলিপি সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়েছে।

নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পাওয়ার পর কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের মাঝে উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। অনেকেই আশা প্রকাশ করেছেন, তাঁর নেতৃত্বে সালন্দর কলেজের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *