বটিয়াঘাটায় “জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬” উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সেখ রাসেল, বিভাগীয় ব্যুরো চিফ, (খুলনা):
“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার বটিয়াঘাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), বটিয়াঘাটার যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে উপজেলা অডিটরিয়াম হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আমীর এজাজ খানের প্রতিনিধি হিসেবে বিএনপির সাবেক উপজেলা সভাপতি, ৭ নং আমীরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা খায়রুল ইসলাম জনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা থান্দার কামরুজ্জামান। অনুষাঠানটি পরিচালনা করেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু বক্কার মোল্যা।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বটিয়াঘাটা উপজেলার সদস্য সচিব, মোঃ ফারুক হোসেন। উপজেলা যুবদলের সদস্য সচিব, বাহাদুর মুন্সী। সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, পল্লী উন্নয়ন কর্মকর্তা, সুলতানা নাসরিন, ৩ নং গঙ্গারামপুর ইউনিয়নের চেয়ারম্যান, মোঃ আসলাম হালদার। প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিআরডিবির কর্মকর্তা-কর্মচারী, লোকজ এনজিও এর পরিচালক দেবপ্রসাদ মন্ডল, জনপ্রতিনিধি, সমবায় সমিতির সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও বটিয়াঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ সোহরাব হোসেন মুন্সী, যুগ্ম সম্পাদক সেখ মোঃ রাসেল হোসেন, বিশিষ্ট সাংবাদিক ইমরান হোসেন।

বক্তারা বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং টেকসই পল্লী উন্নয়নে বিআরডিবির কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সর্বশেষ “হাটবাটী পশ্চিম ভূমিহীন বর্গাচাষী দলকে পাঁচ লক্ষ টাকার একটি চেক ও অন্যান্যদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *