বটিয়াঘাটায় “জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬” উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সেখ রাসেল, বিভাগীয় ব্যুরো চিফ, (খুলনা):
“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার বটিয়াঘাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে।
খুলনার বটিয়াঘাটায় “জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬” উপলক্ষ্যে সোমবার (৬ জুলাই) সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), এর যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে উপজেলা অডিটরিয়াম হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা থান্দার কামরুজ্জামান সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, পল্লী উন্নয়ন কর্মকর্তা সুলতানা নাসরিন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু বক্কার মোল্যা। বটিয়াঘাটা উপজেলার সদস্য সচিব, মোঃ ফারুক হোসেন। সাবেক উপজেলা সভাপতি, ৭ নং আমীরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা খায়রুল ইসলাম জনি। উপজেলা যুবদলের সদস্য সচিব, বাহাদুর মুন্সী। জেলা মহিলা দলের কোষাধ্যক্ষ আয়শা আক্তার সনিয়া। ৩ নং গঙ্গারামপুর ইউনিয়নের চেয়ারম্যান, মোঃ আসলাম হালদার।
প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিআরডিবির কর্মকর্তা-কর্মচারী, লোকজ এনজিও এর পরিচালক দেবপ্রসাদ মন্ডল, জনপ্রতিনিধি, সমবায় সমিতির সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও বটিয়াঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ সোহরাব হোসেন মুন্সী, যুগ্ম সম্পাদক সেখ মোঃ রাসেল হোসেন, বিশিষ্ট সাংবাদিক ইমরান হোসেন।
বক্তারা বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং টেকসই পল্লী উন্নয়নে বিআরডিবির কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সর্বশেষ “হাটবাটী পশ্চিম ভূমিহীন বর্গাচাষী দলকে পাঁচ লক্ষ টাকার একটি চেক ও অন্যান্যদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *