আর. কে. স্টেট উচ্চ বিদ্যালয়ে জেলা প্রশাসকের মতবিনিময় ও বৃক্ষরোপণ

জসীমউদ্দিন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের ঐতিহ্যবাহী আর. কে. স্টেট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন লক্ষ্যে শিক্ষকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (০৪ জুলাই, ২০২৬ খ্রি.) বিদ্যালয় প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ও আর. কে. স্টেট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ রফিকুল হক।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক মহোদয় বিদ্যালয়ের সার্বিক শিক্ষার পরিবেশ ও গুণগত মানোন্নয়নের বিষয়ে শিক্ষকদের সাথে বিস্তারিত আলোচনা করেন। তিনি শিক্ষার্থীদের মেধা বিকাশ ও যুগের সাথে তাল মিলিয়ে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের আরও আন্তরিক ভূমিকা রাখার আহ্বান জানান।

মতবিনিময় সভা শেষে বিদ্যালয় চত্বরে একটি পরিবেশবান্ধব বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক জনাব মোহাম্মদ রফিকুল হক। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষকজাহিদুল ইসলাম স্বপনসহ অন্যান্য শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *