মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি রাকিবুল হোসেন (বাবু) গ্রেফতার, জেলহাজতে প্রেরণ

মোঃ জাবেদ হোসেনঃ চাঁদপুর সদর থানার নতুন বাজার পুলিশ ফাঁড়ির অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় আদালতের সাজাপ্রাপ্ত পলাতক আসামি রাকিবুল হোসেন (বাবু)কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামি রাকিবুল হোসেন (বাবু), পিতা: মৃত আহের আলী, সাং- কয়লাঘাট, থানা- চাঁদপুর সদর, জেলা- চাঁদপুর।
পুলিশ সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় বিচারিক কার্যক্রম শেষে বিজ্ঞ আদালত রাকিবুল হোসেন (বাবু)কে ১ বছর ১ মাসের সশ্রম কারাদণ্ড, ২ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। রায় কার্যকরের লক্ষ্যে তাকে গ্রেফতারের জন্য পুলিশ তৎপরতা চালিয়ে আসছিল।
এরই ধারাবাহিকতায় গত ৩ জুলাই (শুক্রবার) চাঁদপুর সদর থানার ৩ নম্বর কয়লাঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নতুন বাজার পুলিশ ফাঁড়ি। অভিযানে নেতৃত্ব দেন এসআই মামুন। এ সময় তার সঙ্গে ছিলেন এএসআই ফারুক, এএসআই আরিফ এবং সঙ্গীয় পুলিশ সদস্যরা।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে সাজাপ্রাপ্ত আসামি রাকিবুল হোসেন (বাবু)কে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেফতারের পর তাকে নতুন বাজার পুলিশ ফাঁড়িতে নিয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করা হয়।
পরবর্তীতে আদালতের সাজা কার্যকরের জন্য গ্রেফতারকৃত আসামিকে চাঁদপুর জেলা কারাগারে (জেলহাজত) প্রেরণ করা হয়েছে।
চাঁদপুর জেলা পুলিশ জানিয়েছে, আদালতের সাজাপ্রাপ্ত ও পলাতক আসামিদের গ্রেফতারে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ দমনে এবং আদালতের রায় বাস্তবায়নে জেলা পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *