খুলনার বটিয়াঘাটায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জমি দখলের চেষ্টার অভিযোগ

সেখ রাসেল, বিভাগীয় প্রধান, খুলনা:
খুলনার বটিয়াঘাটা ৩ নং গঙ্গারামপুর ইউনিয়নের ৫৯ নং কাতিয়ানাংলা মৌজার বেদের বিলে এস,এ ১২৪ নং খতিয়ানের ১২০২ ও ৭৪৫ নং দাগে ০.৯৩ একর জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিধান মন্ডল (৪৮), পিতা-মৃত কৃষ্ণদাস মন্ডল এর সাথে আশরাফ আলী হাওলাদার, (৫৫), পিতা-মৃত মোমরেজ হাওলাদার, মোবাঃ ০১৯২৮-১৩২০১৯ এর সাথে বিরোধ আছে।
অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানা যায় বিধান মন্ডল পৈত্রিক ওয়ারেশ সূত্রে জমি ভোগদখলে থাকাকালীন জোর পূর্বক অহেতুক ভাবে বিবাদী আশরাফ আলী হালদার দখল করার চেষ্টা করে ব্যর্থ হয়ে মারধর ও নারীদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ এনে বিবাদীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে‌ ।
১৯৬৩ সাল থেকে উক্ত জমি বিধান মন্ডলের পিতা কৃষ্ণদাস মন্ডল ও তার মৃত্যুঅন্তে তার পুত্র বিধান মন্ডল ভোগ দখলে থাকিয়া জীবন জীবিকা নির্বাহ করে আসছিল। কিন্তু কতিপয় বিবাদী আশরাফ হাওলাদার, সাগর হাওলাদার, বেলায়েত শেখ, রমজান হালদার সহ আরও ১৫/২০ জনের বাহিনী নিয়ে ১৯/০৫/২০২৬ ইং তারিখ সকাল অনুমান ৮ টার দিকে বিধান মন্ডল ও তার স্ত্রী কাজল মন্ডল ক্ষেতে কাজ করার সময় বাক বিতন্ডা সৃষ্টি করে ও মারপিঠ করে।
গত বছর পৌষ মাসে বিধান মন্ডলের জমির কাচা ধান জোর পূর্বক প্রায় ৩০ মণ ধান লুটপাট করে। কয়েকদিন পূর্বে আমার লাগানো তরমুজ ক্ষেত দখলের চেষ্টা চালাচ্ছে জানতে পেরে অপরিপক্ক তরমুজ বিক্রী করে দেই।
উক্ত জমি নিয়ে কোর্টে মামলা চলমান ও স্থায়ী নিষেধাজ্ঞা থাকা স্বত্বেও বার বার দখলের চেষ্টা চালাচ্ছে বলে জানান বিধান মন্ডল। আরও বলেন, তিনি একজন হিন্দু মানুষ ভয়ে বিলে যেতে পারছেনা, সে, তার পুত্র ও লাঠিয়াল বাহিনী বড় ধরণের ক্ষতি করতে পারে বলে জানা মালের আশংকা রয়েছে। জনাব আশরাফ হালদারকে তার মুঠোফোনে ০১৯২৮-১৩২০১৯ কয়েকবার ফোন করলে তাকে ফোনে পাওয়া যায় নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *