কুমিল্লা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত
মোঃ জাবেদ হোসেনঃ কুমিল্লা জেলা পুলিশের আয়োজনে বর্ণাঢ্য ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে ২০২৬ খ্রি.) সকাল ৯টা ৩০ মিনিটে কুমিল্লা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে এ মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। এতে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ইনচার্জ, অফিসার ও ফোর্স সদস্যরা অংশগ্রহণ করেন।
প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান, পিপিএম মহোদয়। তিনি সুসজ্জিত অভিবাদন মঞ্চে উপস্থিত হয়ে প্যারেডের সালামী গ্রহণ করেন এবং পরবর্তীতে প্যারেড পরিদর্শন করেন। এসময় অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের শৃঙ্খলা, দক্ষতা ও পেশাদারিত্বের মনোমুগ্ধকর প্রদর্শনী উপস্থিত সকলের প্রশংসা কুড়ায়।
মাস্টার প্যারেডে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (লাকসাম সার্কেল) জনাব সনদ বড়ুয়া। তাঁর নেতৃত্বে প্যারেডের বিভিন্ন কৌশল ও আনুষ্ঠানিকতা অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।
প্যারেড পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় অফিসার ও ফোর্সদের শারীরিক ফিটনেস, টার্ন আউট, শৃঙ্খলা ও পেশাগত দক্ষতার ওপর ভিত্তি করে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন। তিনি প্যারেডের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং জেলা পুলিশের সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। বক্তব্যে তিনি পেশাগত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের পাশাপাশি জনসেবামূলক কর্মকাণ্ডে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইশতিয়াক হাসান আমীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) পংকজ বড়ুয়া, অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) জনাব কামরুজ্জামানসহ জেলা পুলিশের বিভিন্ন সার্কেলের কর্মকর্তাবৃন্দ ও ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ।
অনুষ্ঠানটি কুমিল্লা জেলা পুলিশের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও দক্ষতার প্রতিচ্ছবি হিসেবে উপস্থিত সবার মাঝে ইতিবাচক সাড়া।

