কালীগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ০২ (দুইটি) ক্লিনিকে ৫০ হাজার টাকা জরিমানা
মশিউর রহমান ঃ
শহরের মেইন বাস স্ট্যান্ড ও যশোর রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ধারা ৬(গ) অনুযায়ী ঝুঁকিপূর্ণ বর্জ্য (ক্লিনিক্যাল বর্জ্য) উৎপাদনের দায়ে সেবা ক্লিনিক কে ৩০,০০০ /-ও নাজমা ক্লিনিককে ২০,০০০/- জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।
অভিযানকালে দেখা যায় সংকীর্ণ জায়গা,পরিচ্ছন্নতার অভাব, অস্বাস্থ্যকর পরিবেশ, ব্যবহারের পর সরঞ্জাম (সিরিঞ্জ, ব্যান্ডেজ) ধ্বংস না করা, অপরিষ্কার শৌচাগার এবং ওয়ার্ড যা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ সর্বোপরি রোগীর নিরাপত্তা বিষয়ে উদাসীনতা পরিলক্ষিত হয়েছে এবং ক্লিনিক মালিকদের সতর্ক করা হয়েছে।
অভিযান কালে ঝিনাইদহ জেলা পরিবেশ অধিদপ্তরে সহকারী পরিচালক, মেডিকেল অফিসারসহ কালীগঞ্জ থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

