বটিয়াঘাটায় পুটিমারী বিএনপি অফিসে ঢুকে যুবদল নেতাকে গুলি
সেখ রাসেল, বিভাগীয় প্রধান, খুলনা।
খুলনা বটিয়াঘাটা ১নং জলমা ইউনিয়নের পুটিমারী বাজার বিএনপি অফিসে শীর্ষ সন্ত্রাসী আশিক গ্রুপের অন্যতম শীর্ষ সদস্য পারভেজ অদ্য ২১/৫/২৬ ইং ০১.০৫ টার সময় যুবদল দল নেতা ও বাজার কমিটির সভাপতি মাসুম বিল্লাহ (৩৬), পিতা মোঃ বেলায়েত শেখ, সাং পুটিমারি থানা লবনচরা ও মোঃ জাহিদ (২৭), পিতা মৃত হোসেন শেখ দ্বয় কে এলোপাতাড়ি গুলি করেছে।
সন্ত্রাসীদের গুলি মাসুম এর উরুর নিচে লাগে জাহিদ এর ডান হাতে গুলি লাগে ভিকটিম দ্বয়কে চিকিৎসার জন্য দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অপারেশন সাকসেস বলে জানা গেছে। সন্ত্রাসী পারভেজ, নুর ইসলামের পুত্র।

