খুলনা জেলা পুলিশের এপ্রিল ২০২৬ খ্রি. মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
এম এ জলিল বিভাগীয় প্রতিনিধি খুলনা
আজ পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ তাজুল ইসলাম, বিপিএম-সেবা, পুলিশ সুপার, খুলনা।
সভায় জেলার সামগ্রিক অপরাধচিত্র ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি উপস্থাপন করেন জনাব আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), খুলনা।
এ সময় পুলিশ সুপার মহোদয় মামলা তদন্তের অগ্রগতি ত্বরান্বিতকরণ, ওয়ারেন্ট তামিল জোরদার, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার, চুরি-ডাকাতি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন।
তিনি পুলিশের পেশাদারিত্ব, জবাবদিহিতা ও জনসেবার মানোন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন এবং জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট সকলকে সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্বশীলতার সাথে কাজ করার আহ্বান জানান।
সভায় উপস্থিত ছিলেন—
জনাব আবির সিদ্দিকী শুভ্র, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার, (ট্রাফিক);
জনাব খায়রুল আনাম বিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার, (বি-সার্কেল);
জনাব সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল), খুলনা।
জনাব মোঃ আমির হামজা, সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল);
এছাড়াও জেলার সকল থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশে বিভিন্ন দপ্তরের প্রধানগন উপস্থিত ছিলেন।

