চলমান মাদক নিয়ন্ত্রণ অভিযানের অংশ হিসেবে বটিয়াঘাটায় ১৫ গ্রাম গাঁজাসহ আটক ১

সেখ রাসেল, বিভাগীয় ব্যুরো চিফ, খুলনা:
খুলনার বটিয়াঘাটা থানাধীন পূর্ব হালিয়া বাজারস্থ গত (১৩ মে) রাত ১০টা ১৫ মিনিটের দিকে অভিযান পরিচালনা করে ভান্ডারকোট পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল। পুলিশ সূত্রে জানা গেছে, এ সময় পূর্ব হালিয়া গ্রামের মৃত কৃষ্ণপদ রায়ের ছেলে মিলন রায়ের দখল থেকে ১৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় বটিয়াঘাটা থানায় গত ১৪/০৫/২০২৬ তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর-০৮। আটক আসামিকে বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *