ফুলপুরে খাল খনন কোনো ব্যক্তি বা রাষ্ট্রের একক সম্পত্তি নয়, এমপি মুফতি মুহাম্মদুল্লাহ।

মোঃ হেলাল উদ্দিন সরকার। স্টাফ রিপোর্টার।

ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার স্থানীয় জনগণের সুবিধার্থে রূপসী ইউনিয়নে জলবদ্ধতা নিরসনে আসর নামাজের পর থেকে আনুষ্ঠানিকভাবে এই খাল খনন কার্যক্রম শুরু করা হয়েছে। ​জাতীয় সংসদ সদস্য জানান, এই উদ্যোগটি সম্পূর্ণ স্বচ্ছ এবং স্থানীয় বিএনপি নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সকল অংশীজনের সাথে আলোচনার মাধ্যমেই বাস্তবায়িত করা হচ্ছে। তিনি আরও বলেন যে, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে তিনি সবসময় জনস্বার্থকে অগ্রাধিকার দেন। ​তবে এই উন্নয়নমূলক কাজ নিয়ে একটি মহল অপপ্রচার ছড়ানোর চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। সাংবাদিকদের সাথে আলাপকালে এমপি সেই অপবাদকারীদের প্রতি তীব্র নিন্দা জানিয়ে বলেন, “জনগণের টাকায় জনগণের সুফল নিশ্চিত করতে এই কাজ চলমান থাকবে, কোনো ভিত্তিহীন অপপ্রচার উন্নয়ন বাধাগ্রস্ত করতে পারবে না ইনশাআল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *