ময়মনসিংহে জাল নোট সহ দুই নারী গ্রেপ্তার

মোঃ হেলাল উদ্দিন সরকার। স্টাফ রিপোর্টার।

ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৬০ হাজার টাকার জাল নোটসহ সংঘবদ্ধ চক্রের দুই নারী সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৭ মে) দুপুর ২টা ১৫ মিনিটে নগরীর শম্ভুগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার (৮ মে) বিকালে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার গলকুন্ডা এলাকার মো. জাফর আলী (সিদ্দিক) এর মেয়ে পারুল বেগম (২৮) এবং নেত্রকোণার কেন্দুয়া উপজেলার বলাইশিমুল দক্ষিণপাড়া এলাকার মৃত সিদ্দিক আলীর মেয়ে রুবি আক্তার (২৫)। বর্তমানে তারা ময়মনসিংহ নগরীতে ভাসমানভাবে বসবাস করছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *