শেরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রয়ের দায়ে ৩৫ হাজার টাকা অর্থদন্ড

জাহাঙ্গীর হোসেন, শেরপুর : শেরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রয়ের দায়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে পৃথক ২টি মামলায় ৩৫ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে।

বুধবার (৬ মে) বিকেলে শেরপুর শহরের বটতলা ও কলেজ মোড় এলাকায় ওই অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায় অভিযানকালে মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রয়ের দায়ে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ অনুযায়ী পৃথক ২টি মামলায় মোট ৩৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

ওইসময় শেরপুরের ড্রাগ সুপার জাহিদুল ইসলাম এবং আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ ঔষধ নিশ্চিতকরণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে শেরপুর জেলা প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *