শেরপুরে অবৈধভাবে বালু উত্তোলন করায় এক ব্যক্তির ৫০ হাজার টাকা অর্থদন্ড
জাহাঙ্গীর হোসেন, শেরপুর : শেরপুরের নকলায় ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় আদিল খান (৩০) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থ দন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙলবার (৫ মে) বিকেলে চরঅষ্টধর ইউনিয়নের নারায়নখোলা দক্ষিণ এলাকায় ব্রহ্মপুত্র নদ থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি করায় তাকে ওই অর্থদন্ড দেওয়া হয়। দন্ডপ্রাপ্ত আদিল স্থানীয় রহিজ উদ্দিন খানের ছেলে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি জানান গোপন সংবাদের ভিত্তিতে ওই অভিযান পরিচালিত হয়। অভিযানকালে ঘটনার সত্যতা পেয়ে আদিল খানকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়। জনস্বার্থে পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় জেলা প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে নকলা উপজেলা প্রশাসন।
অভিযানকালে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।

