জামালপুরে ক্ষেতে ভুট্টা তোলার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু!

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি,

জামালপুরের দেওয়ানগঞ্জে বজ্রপাতে সোহেল মিয়া (৩০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (৬ মে) বিকাল উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের নাজিরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

সোহেল মিয়া ওই এলাকার শুকুর মাহমুদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোহেল মিয়া প্রতিদিনের মতো নিজ ক্ষেতে ভুট্টা তোলার কাজে ব্যস্ত ছিলেন। বিকালে বজ্রসহ বৃষ্টি শুরু হলে তিনি মাঠেই অবস্থান করছিলেন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
এক সন্তানের জননী স্ত্রী মদিনা বেগম বলেন- ভূট্রা তুলতে সকালে ক্ষেতে গেছে। বিকালে বাড়িতে এসে বাজারে যাওয়ার কথা ছিল।

এ মর্মান্তিক ঘটনায় পরিবার ও এলাকায় শোকের নেমে এসেছে।
দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহ জহুরুল হোসেন বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *