চুরি হওয়া আই ফোন উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর, বটিয়াঘাটা থানা পুলিশ

সেখ রাসেল, বিভাগীয় ব্যুরো চিফ, খুলনা:
খুলনা বটিয়াঘাটায় চুরি হওয়া আইফোন I Phone-7 উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করলেন বটিয়াঘাটা থানা পুলিশ। আজ
০৬-০৬-২৬ তারিখ বুধবার ১:৪৮ টার সময় বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার হাফিজুর রহমান ও এএসআই মোঃ শহিদুল ইসলাম (নিরস্ত্র) ফোনটির মালিক ‘জাতীয় অপরাধ তথ্যচিত্র” পত্রিকার সম্পাদক মোঃ ফজলুল হক এর নিকট।

বটিয়াঘাটা থানার ওসি জানান, ০৩-০৩-২৬ তারিখ দুপুর অনুমান ১ টার সময় গাড়িযোগে যাওয়অর পথে তার পকেটে থাকা I Phone-7 মোবাইল ফোনটি চুরি হয়। যার আইএমই নং-356561085723873, উক্ত মোবাইল ফোনে ব্যবহৃত সিম নং-০১৩১৬-০৮২৯২৪। তার হারিয়ে যাওয়া মোবাইল ফোনটি ফিরে পেতে বটিয়ঘাটা থানার দারস্ত হয়ে ০৩-০৩-২৬ তারিখ ১৩৫ সাধারণ ডায়েরি(জিডি) করলে বটিয়াঘাটা থানার এ,এস,আইন মোঃ শহিদুল ইসলাম (নিরস্ত্র) সাধারণ ডায়েরি (জিডি) এর ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় দীর্ঘ অনুসন্ধানের পর ফোনটি উদ্ধার করতে সক্ষমত হয়।
হারিয়ে যাওয়া মোবাইল ফোন দ্রুততম সময়ে ফিরে পেয়ে আনন্দিত মোবাইল ফোন মালিক। পুলিশের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *