খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ক্যাম্পাসে পুলিশ কমিশনার

এম এ জলিল বিভাগীয় প্রতিনিধি খুলনা
ও পার্শ্ববর্তী এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে গৃহীত পদক্ষেপের অংশ হিসেবে অদ্য ০৪ মে ২০২৬ খ্রি. বেলা ১১:৩০ ঘটিকায় খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা মহোদয় কুয়েট ক্যাম্পাসে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের লক্ষ্যে সম্ভাব্য স্হাপনাসমূহ সরেজমিনে পরিদর্শন করেনঃ

উল্লেখ্য, সম্প্রতি বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) জনাব মোঃ আলী হোসেন ফকিরের খুলনা সফর কালীন সময়ে তাঁর এবং কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডঃ মুহাম্মদ মাছুদ এর সাথে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতে ক্যাম্পাস ও আশপাশ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় ভাইস-চ্যান্সেলর মহোদয় ক্যাম্পাসে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

ভাইস-চ্যান্সেলরের উক্ত অনুরোধের প্রেক্ষিতে আইজিপি মহোদয় দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান এবং এ বিষয়ে কেএমপি কমিশনারকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন।

তারই অংশ হিসেবে জরুরী ভিত্তিতে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করার নিমিত্তে মাননীয় পুলিশ কমিশনার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সম্ভাব্য স্থানসমূহ পরিদর্শন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে মতবিনিময় করেন। পরিদর্শনকালে প্রাথমিকভাবে একটি টিনশেড ঘরকে অস্থায়ী পুলিশ ক্যাম্প হিসেবে নির্বাচন করা হয়েছে-যেখান থেকে আপাততঃ পুলিশি কার্যক্রম পরিচালিত হবে এবং শ্রীঘ্রই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থায়ী ভবন নির্মাণ সম্পন্ন হলে ক্যাম্পের কার্যক্রম সেখানে স্থানান্তর করা হবে।

এ সময় কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স ও অতিঃ দায়িত্বে ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম খান বিপিএম-সেবা, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) জনাব মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা, ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) জনাব সুদর্শন কুমার রায় উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *